ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

একের পর এক বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে পরিণত হচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা। করোনার টাকা নয়ছয় ও ভুয়া বিল ভাউচার তৈরীর পর এবার কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডুর সঙ্গে দুর্ব্যবহার ও তাকে অপমান করেন।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার সকল শ্রেনী পেশার মানুষ। ডা. শামীমা শিরিন লুবনার অপসারণের দাবিতে বুধবার মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছে। এ সময় ওই কর্মকর্তাকে অপসারণের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিলে ঝাড়– ও জুতা প্রদর্শন করেন। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাবেক ফুটবল খেলোয়াড় রাবুল হোসেন ও যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনার দুর্ব্যবহারে সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি সবার সঙ্গে খারাপ আচরণ করেন। আগামী ৭ দিনের মধ্যে এই কর্মকর্তাকে খুলনা বিভাগের বাইরে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :