ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালীগঞ্জে শাহিন হত্যাকান্ডের মূল অভিযুক্ত আসামি ঠাকুরগাঁও থেকে আটক

ঝিনাইদহের কালীগঞ্জে লেদ মিস্ত্রী শাহিন হত্যাকান্ডের মূল অভিযুক্ত জসিম উদ্দিন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেকহত্যাকান্ডে ব্যবহৃত খুর, রশি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গত ৫ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রি শাহিন হোসেন বাড়ি ফেরার পথে খুন হয়। পরদিন সকালে পুলিশ ওই গ্রামের পালপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

এরপর ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক হয় ওই গ্রামের বাবুল হোসেন নামে এক যুবক। তারই স্বীকারোক্তিতে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার এক সপ্তাহ পর হত্যাকান্ডের মূল হোতা একই গ্রামের বাবুকে রবিবার ভোরে আটক করেছে। এরপর পুলিশ বাবুকে নিয়ে হত্যাকান্ডের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে জন্য বিকালে ওই গ্রামে যায়।

সেখানে গিয়ে একটি মেহগনি গাছের নিচে পুতে রাখা খুর, রশি ও মোবাইল উদ্ধার করে। পুলিশ আরো জানায়, এ ঘটনায় থানায় দু’জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকান্ডের মুল মোটিভ উদঘাটনে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ

error: Content is protected !!

কালীগঞ্জে শাহিন হত্যাকান্ডের মূল অভিযুক্ত আসামি ঠাকুরগাঁও থেকে আটক

আপডেট টাইম : ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :