ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালীগঞ্জে পকেটে থাকা বাটন ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে দগ্ধ হয়েছেন সুজন হোসেন (২৬) নামে এক যুবক। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ওই যুবক উপজেলার চাপালী গ্রামের মৃত কলম আলীর ছেলে। সুজন হোসেনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী গ্রামের স্কুল মাঠে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিলাম।

এসময় হঠাৎ সুজনের তার পকেটে থাকা বাটন ফোনটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে প্যান্টে আগুন ধরে যায়। এরপর পাশের দোকানে থাকা পানি দিয়ে আগুন নেভানো হয়। এরপর তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, মোবাইল বিস্ফোরিত হয়ে আগুনে ডান পায়ের হাটুর উপরে দগ্ধ হয়ে এক যুবক হাসপাতালে এসেছেন। তার চিকিৎসা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

error: Content is protected !!

কালীগঞ্জে পকেটে থাকা বাটন ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ!

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :