দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
৩৯৪
বার পঠিত
কালীগঞ্জের লাউতলা এলাকায় বাস উল্টে নিহত-১, আহত-৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে মিরাজ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ নিহত হয়। আহত হয় বাসের থাকা যাত্রীদের মধ্যে ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে মিরাজ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা।
পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ নিহত হয়। আহত হয় বাসের থাকা যাত্রীদের মধ্যে ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।