ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

-কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ।

গৌরাঙ্গ বিশ্বাস:

টাঙ্গাইলের কালিহাতীতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মো. এনামুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং প্রবীর চন্দ্র পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, কালিহাতী, টাঙ্গাইল। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মো. আক্কেল আলী, সমন্বয়কারী, নেইম ও প্রবীণ কর্মসূচি, এসএসএস; তুষার পাল, পরিবেশ কর্মকর্তা, এসএসএস এবং জগদীশ চন্দ্র বিশ্বাস, শাখা ব্যবস্থাপক, কালিহাতী শাখা, এসএসএস।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও বিপ্লব সরকার। এছাড়া খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাজাহান মন্ডল, সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিন এবং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বেলাল আহমেদ, সদস্য ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে।

আয়োজকরা জানান, এসএসএসের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

error: Content is protected !!

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :