ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘কামাল ইবনে ইউসুফের মতো রাজনৈতিক নেতৃত্বের আজ বড় প্রয়োজন ছিল’

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • ৩৯০ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, দেশে বর্তমানে সৎ ও সজ্জন চরিত্রের রাজনৈতিক নেতৃত্বের সংকট চলছে। এই মুহূর্তে চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো রাজনৈতিক নেতৃত্বের বড় প্রয়োজন ছিল।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ময়দানে ফরিদপুর শহর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত হয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা ইউসুফ ও জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ পরিবারের পক্ষ থেকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের জন্য সবার কাছে দোয়া চান।

তারা বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। বিপদে-আপদে তাদের পাশে থেকেছেন। তার প্রতি কেউ যদি কোনো কারণে দুঃখ পেয়ে থাকেন তবে ক্ষমা করে দেবেন।

jagonews

শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার, বিএমএ ফরিদপুর শাখার সাবেক সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসা, জেলা জামায়াতের সাবেক আমীর সামসুল ইসলাম আল বরাটি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

প্রসঙ্গত, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে ততবারই তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৪০ সালের ২৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। করোনায় আক্রান্ত হয়ে গত ৯ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে শহরের ময়েজমঞ্জিলে পিতা চৌধুরী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার কবরের পাশে দাফন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

‘কামাল ইবনে ইউসুফের মতো রাজনৈতিক নেতৃত্বের আজ বড় প্রয়োজন ছিল’

আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
ফরিদপুর অফিসঃ :