আপডেট টাইম :
০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৩৮
বার পঠিত
কানাইপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে কাত্যায়নী পূজা
ফরিদপুর প্রতিনিধিফরিদপুরের কানাইপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার রাতে শেষ হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। স্থানীয় সাহাপাড়া ঘাট ও পার্শ্ববর্তী কুমার নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।এ বছর কানাইপুরের সাতটি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরগুলো হলো—ইব্রাহিমদী শ্মশানঘাট (উত্তরপাড়া), কানাইপুর সাহাপাড়া, কানাইপুর পূর্বপাড়া, হোগলাকান্দি সার্বজনীন দুর্গামন্দির, মালাঙ্গা বোস বাড়ি, ভাটি কানাইপুর পূর্বপাড়া ও ভাটি কানাইপুর পশ্চিমপাড়া।এদিকে পূজা চলাকালে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফরিদপুর শহর পার্শ্ববর্তী এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দ প্রতিমা দর্শন করতে কানাইপুরে আসেন। আরও অনেক রাত পর্যন্ত ভক্তবৃন্দ মন্দিরে আসায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।উল্লেখ্য, মাগুরার পর দেশের অন্যতম আকর্ষণীয় কাত্যায়নী পূজার আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে ফরিদপুরের কানাইপুর। পূজাকে কেন্দ্র করে এবারও এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব।
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার রাতে শেষ হচ্ছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। স্থানীয় সাহাপাড়া ঘাট ও পার্শ্ববর্তী কুমার নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।
এ বছর কানাইপুরের সাতটি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরগুলো হলো—ইব্রাহিমদী শ্মশানঘাট (উত্তরপাড়া), কানাইপুর সাহাপাড়া, কানাইপুর পূর্বপাড়া, হোগলাকান্দি সার্বজনীন দুর্গামন্দির, মালাঙ্গা বোস বাড়ি, ভাটি কানাইপুর পূর্বপাড়া ও ভাটি কানাইপুর পশ্চিমপাড়া।
এদিকে পূজা চলাকালে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফরিদপুর শহর পার্শ্ববর্তী এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দ প্রতিমা দর্শন করতে কানাইপুরে আসেন। আরও অনেক রাত পর্যন্ত ভক্তবৃন্দ মন্দিরে আসায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, মাগুরার পর দেশের অন্যতম আকর্ষণীয় কাত্যায়নী পূজার আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে ফরিদপুরের কানাইপুর। পূজাকে কেন্দ্র করে এবারও এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব।