ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কাঠালিয়ায় বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন।
বক্তব্যে তিনি জানান, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয়ে মো. শিপন শিকদার নামের এক ব্যক্তি ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (কাঠালিয়া) গত সোমবার (২৮ অক্টোবর) একটি মামলা করেন। এতে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ ৪১জন আসামী করা হয়। এ মামলায় বিএনপির অনেক নেতা কর্মীকেও আসামী হয়েছে। মামলায় উল্লেখিত ঘটনার সময় উপজেলার ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা উপস্থিত থাকলেও উল্লেখিত মামলায় শুধু ৩টি গ্রামের লোকদের আসামী করা হয়।
তিনি আরো জানান, মামলাটি যে করেছেন সেটি তার ব্যক্তিগত। এই মামলার বিষয়ে উপজেলা বিএনপি অবহিত নয় এবং দল এর কোন দায় নেবে না। শিপন সিকদার নামে ওই ওয়ার্ডে বিএনপির কোন সভাপতি নেই এবং মামলাটি যাতে এজাহারভূক্ত না হয় এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলীমূল ইসলাম মুন্সী, মো. শাহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট কাঠালিয়া বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে হামলা চালায় সে বিষয় উল্লেখসহ বিভিন্ন অভিযোগ এনে মামলাটি করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল

error: Content is protected !!

কাঠালিয়ায় বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :