ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়

করোনা প্রণোদনার প্রত্যয়ন নিতে শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়, ফরিদপুর।

করোনা মহামারীতে ১০ হাজার টাকা করে অনুদান পাওয়া যাবে এমন গুজব ছড়িয়ে ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর নিকট থেকে অর্থ আদায় করেছে বলে অভিযোগ ওঠেছে। করোনার অনুদান পেতে হলে এ জন্য নিতে হবে কলেজ থেকে প্রত্যয়ন পত্র। শিক্ষার্থীদের অভিযোগ প্রতিটি প্রত্যয়ন পত্র সরবরাহ করতেই নেয়া হচ্ছে ১১০ টাকা।

টাকা নেয়ার বিষয়ে কলেজের প্রধান করনীক গোলাম মওলার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যয়ন পত্র দেয়ার জন্য টাকা নেয়ার বিধান রয়েছে। তবে এর স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি তিনি। প্রত্যয়ন পত্র দেয়ার পরে ১০ হাজার টাকা করোনার অনুদান শিক্ষার্থীরা পাবে কিনা(?) জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমরা জানিনা, শিক্ষার্থীরাই এ বিষয় নিয়ে আলোচনা করছে।

নগরকান্দা মহাবিদ্যালয়ে সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন- আমি এ কলেজে নতুন যোগদান করেছি। এ কলেজের অনেক কিছুই এখনো আমার জানা হয়নি। তবে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়া হচ্ছে বলে আমি জেনেছি, আর তাই এটা জানতে পেরেই আমি টাকা আদায় বন্ধ করে দিয়েছি। প্রত্যয়ন বাবদ যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের কি করবেন; জানতে চাইলে- তাদের টাকা ফেরত দেয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

নগরকান্দা সরকারী মহাবিদ্যালয়

করোনা প্রণোদনার প্রত্যয়ন নিতে শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :