ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর তধ্য অধিদপ্তরের উদ্যোগে গত ৩ মে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে নিরবছিন্ন সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর।

কোভিড-১৯ সংক্রমন রোধে প্রচার প্রচারনা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারনকে সচেতন করে চলেছেন তথ্য ও সম্প্রচারন মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনার প্রচার কৌশল বাস্তবায়ন ও সুরক্ষা বিষয়ক এক ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের পরিচালক, উপপরিচালক ও তথ্য কর্মকর্তাসহ মোট ৯১ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ মনিরুজ্জামান।

কর্মশালায় আইইউডিসিআর ঢাকার এএসএম আলমগীর করোনা সময়ে কার্যকর প্রচার কৌশল বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন। কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের ম্যানেজার (যোগাযোগ ও উন্নয়ন) ইয়াছিন খান কোভিড-১৯ ঝুঁকি কমাতে যোগাযোগ এবং কমিনিউটি সম্পৃক্ততা বিষয়ে বক্তব্য দেন।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে যুগ্ন সচিব (উন্নয়ন) মোঃ আনছার আলী দুর্যোগ সময়ে প্রচার কাজ বাস্তবায়ন, বরাদ্দ ও ব্যায় ব্যাবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
মোঃ আসলাম বেপারী চরভদ্রাসন, (ফরিদপুর) প্রতিনিধিঃ :