আলোয় ভরা অন্ধকার
– শামীম আহমেদ
অন্ধকার নামে চারপাশ ঘিরে,
তবু কোথা থেকে আলো ঝরে পড়ে।
নিভে যাওয়া দীপ শিখায়–
স্বপ্নেরা এখনো জেগে রয় অন্ধকারে!
ঝড়ের বাতাসে কেঁপে উঠে দেয়াল
তবু কারা যেন গায় শান্তির গীত।
হতাশার ছায়ায় ঢেকে যায় পথ,
তার মাঝেও জ্বলে আশার প্রদীপ।
চোখে দেখা যায় না সেই আলো,
তবু হৃদয়ের গভীরে তার বাস।
নির্জন রাতে একলা পাখি যেমন,
ডাকে ভোরের আশ্বাস।
আলোয় ভরা অন্ধকারে তাই,
ভয় নয়, জন্ম নেয় সাহস।
নিভৃত চেতনায় ফুটে ওঠে স্বপ্ন,
এক নতুন ভোরের আভাস।
– শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক 





















