ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কবিগুরুর প্রয়াণ দিবসে ‘টেগর লজে’ শ্রদ্ধাঞ্জলি

ইসমাইল হোসেন বাবু;

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার ঐতিহাসিক ‘টেগর লজ’ প্রাঙ্গণে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যায় চারুকলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও ‘ভবের হাট’ সংস্থার সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পারভেজ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সমাজসেবা অফিসার মো. আখিনুর রহমান, কবি ও গল্পকার আসমান আলী, লালন গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব এস এস রুশদী এবং কুষ্টিয়া বিএডিসির প্রকৌশলী আকরামুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন চারুকলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মৌশুমি আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপস্থাপক ও শিল্পী সুবর্ণা মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, কুষ্টিয়া অঞ্চলের সঙ্গে কবিগুরুর গভীর আত্মিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক টেগর লজ রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। এ প্রাঙ্গণে রবীন্দ্রচর্চা তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে চারুকলা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গুণীজন এবং রবীন্দ্রপ্রেমী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে নতুন ইউএইচএফপিও হলেন ডা. ভীষ্মদেব মন্ডল

error: Content is protected !!

কবিগুরুর প্রয়াণ দিবসে ‘টেগর লজে’ শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :