ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমপি নিক্সন চৌধুরীর সদরপুরে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন পরিদর্শন

ফরিদপুর জেলার সদরপুরের চন্দ্রপাড়া এলাকায় আড়িয়াল খাঁর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শনে এমপি নিক্সন চৌধুরী।

ফরিদপুর-৪ আসনেরসংসদ সদস্য ও যুবলীগের প্রিসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুরের চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙ্গণ পরিদর্শন করলেন। এ সময় তিনি ভাঙ্গণ প্রতিরোধে স্থায়ী বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জনগণকে আশ্বাস দেন। এমপি গত রবিবার বিকেলে ভাঙ্গণ এলাকায় গিয়ে জনগণের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, সদরপুরের জনগণের নদী ভাঙ্গণ একটি স্থায়ী সমস্যা। তিনি বলেন প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা-আড়িয়ালখাঁর ভাঙ্গণে প্রায় ২০ হাজার জনগণের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সমস্যার একটি স্থায়ী সমাধানের দরকার বলে তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে জনগণকে বলেন। এ সময়তার সাথে ছিলেন, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

এর পূর্বে দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ উক্ত ভাঙ্গণ এলাকা পরিদর্শণ করেণ। এ সময় তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির আজাহার ও উপ-সহকারি প্রকৌশলী মোঃ শামসুল হাসান। নির্বাহী প্রকৌশলী আড়িয়ালখাঁর ভাঙ্গন প্রতিরোধে জরুরী ব্যবস্থা গ্রহনের সকল প্রকার ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ও ভাঙ্গন রোধে ইতি মধ্যে ব্যবস্থা গ্রহন কওে জিআইব্যাগ ফেলা হচ্ছে বলে জনগণকে জানান।

জানা গেছে, গত শুক্রবার থেকে হঠাৎ করে উক্ত এলকায় আড়িয়াল খাঁ নদেও তীর সংরক্ষণ বাধের প্রায় ৩০মিটার এলাকা নদের গর্ভে চলে যায়। ভাঙ্গন আতঙ্কে প্রায় ১০টি গ্রাম, ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ত্রণ বাঁধ, চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, চন্দ্রপাড়া বাজার, নৌ পুলিশ ফাড়ি, চন্দ্রপাড়া দরবার শরীফসহ মূল্যবান স্থাপনা সমূহ। ঘটনাটি পানি উন্নয়ন বোডর্কে জানানো হলে তোড়জোড় শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

এমপি নিক্সন চৌধুরীর সদরপুরে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন পরিদর্শন

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধিঃ :