ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমন উন্নয়ন করবো যা আপনারা ভাবেননি: মন্ত্রী আব্দুর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার ভেতর দিয়ে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘এই সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। মাদক একটি মরণব্যাধি। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে না।’

তিনি আরো বলেন, ‘গত নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হয়েছিল। এই কালো টাকার উৎস কোথায়? সারা জীবন আলফাডাঙ্গার ভোটে এই আসনের প্রার্থী বিজয়ী হয়েছে। আর এবার সেই আলফাডাঙ্গায় ১০ হাজার ভোটে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে।’

মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘এই জনপদকে গভীর ভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করেছি। আজ এই সমাজ ধ্বংস হয়ে যাক চাই না। ২০০১ সালে যখন শকুনেরা ক্ষমতায় আসে তখন তারা আমাদের পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিলো। তখন মা-বোনদের উপর নির্যাতন হয়েছিল। আমরা আর সেইদিন ফিরে পেতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে শক্তিশালী করতে হবে।’

ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক বঙ্গবন্ধুর নামে। সেটি হবে। আরও এমন উন্নয়ন করবো যা আপনারা ভাবেননি। শুধু আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। মাদকমুক্ত সমাজ গড়ুন।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নিজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান।
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীবাসীর পক্ষ থেকে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এম এম শাফিউল্লাহ শাফির সঞ্চালনায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহ-ধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ। সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এমন উন্নয়ন করবো যা আপনারা ভাবেননি: মন্ত্রী আব্দুর রহমান

আপডেট টাইম : ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :