ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এবার সেই এপিএস ফুয়াদের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা 

আলোচিত দুই হাজার কোটি টাকার পাচারের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদের নামে সাড়ে ৫ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে ।
আজ বৃহস্পতিবার, (০৪ আগষ্ট,২০২২)  দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার  দিনগত রাতে ফরিদপুর কোতয়ালী থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এছাড়া সিআইডি’র দায়ের করা এ মামলার তদন্তও সিআইডি করবে।
এ এইচ এম ফুয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। ফুয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬  কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, এ এইচ এম ফুয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছাত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করার অভিযোগ রয়েছে।
এছাড়া, এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ জুলাই ঢাকার কাফরুল থানায় সিআইডি ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকতের নামে দুই হাজার কোটি টাকা মানি লন্ডনের অভিযোগে মামলা করেন ওই মামলার  আসামি ফোয়াদ। ফুয়াদ বর্তমানে ওই মামলায় কারাগারে আছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির

error: Content is protected !!

এবার সেই এপিএস ফুয়াদের বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা 

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
আলোচিত দুই হাজার কোটি টাকার পাচারের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদের নামে সাড়ে ৫ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে ।
আজ বৃহস্পতিবার, (০৪ আগষ্ট,২০২২)  দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার  দিনগত রাতে ফরিদপুর কোতয়ালী থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এছাড়া সিআইডি’র দায়ের করা এ মামলার তদন্তও সিআইডি করবে।
এ এইচ এম ফুয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। ফুয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬  কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, এ এইচ এম ফুয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছাত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করার অভিযোগ রয়েছে।
এছাড়া, এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান করোনা আক্রান্ত 