ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গাতে জেলা ছাত্রলীগেরর মতবিনিময়

‘একমাত্র শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ’

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান বলেছেন, আমাদের দেশ একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছেই নিরাপদ। তার হাত থেকে যদি অন্য কারও হাতে ক্ষমতা যায়, তাহলে দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার বিকালে জেলার আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বলেন, আলফাডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি নেই। আমরা দক্ষ ও যোগ্য কর্মীদের নিয়ে খুব শিগগিরই সুন্দর একটি কমিটি উপহার দেব ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী কাউছার হোসেন টিটো, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, ফরিদপুর কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব প্রমুখ।

সভা শেষে ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিমসহ স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গাতে জেলা ছাত্রলীগেরর মতবিনিময়

‘একমাত্র শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ’

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :