ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

একটি পক্ষ বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেঃ -মির্জা ফখরুল

আলিফ হোসেনঃ

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, রাজশাহী-২ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী
মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডঃ শফিকুল হক মিলন, তানোরউপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিন ফখরুল ইসলাম আরো বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।তিনি বলেন,প্রার্থী যেই হোক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

একটি পক্ষ বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেঃ -মির্জা ফখরুল

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :