ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এইবার দেশে আর কোন নির্বাচন হবে না; যতক্ষন না নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেয়া হবে -ফরিদপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গন সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্বাবধায়ক সরকার এদেশের মানুষের মনের দাবী, কারন বিগত ২ টা নির্বাচনে আপনারা মানুষকে প্রবোঞ্চনা করে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এই বার আমরা ঘুরে আমরা ঘুরে দাড়িয়েছি, মানুষ ঘুরে দাড়িয়েছে, এইবার দেশে আর কোন নির্বাচন কবে না, যতক্ষন না নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেয়া হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ, আমরা চাই এই সংসদকে বিলুপ্ত করতে হবে, আমরা চাঈ অন্তবর্তীকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশন নতুন নির্বাচন করবে, নতুন পার্লামেন্ট করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, সেই নির্বাচনে আমরা জয়ী হলে, একটা জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার গঠন করে আমরা রাস্ট্রের মেরামত করতে চাই। নতুন করে বিচার বিভাগকে সাজাতে চাই ন্যায় বিচারের স্বার্থে, আমরা নতুন করে প্রশাসনকে সাজাতে চাই , সুশাসনের জন্যে, আমরা দুর্ণীতি বন্ধ করতে চাই। দুর্নীতিতে দেশটা ছেয়ে গেছে, আর মানবাধিকার লঙ্ঘন? মানবাধিকারের লঙ্ঘনের জন্য আজকে আমেরিকা র‌্যাবকে নিশেধাজ্ঞা দিয়েছে, তারপরও তো লজ্ঝা হয় না, দেশবাসীকে লজ্ঝায় ফেললো, তাদের লজ্জা হয় না।
মির্জা ফখরুল আলো বলেন, আপনারা সংবিধানের কথা বলেন, বলে সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কি আছে সংবিধানে, তত্বাবধায়ক সরকার থাকবে না। তত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল,১৯৯০ সালের পরে ৪/৫ টি নির্বাচন হয়েছে তত্বাবধায়ক সরকারের অধীনে।তখন সবাই ভোট দিতে পেরেছিল। সংবিধানকে আওয়ামীলীগ ধ্বংস করেছে। একবার করেছিল ৭৫ সালে। সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল চালু করেছিল।
আজ আওয়ামীলীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। দেশের সম্পদ তারা লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। গত ১ যুগে দেশ থেকে ১০ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সব জায়গায় চুরি। কোথায় চুরি করে নাই। মেঘা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, দুঃস্থ ভাতা, বৃদ্ধা ভাতাও চুরি করছে। আজ কোথাও টাকা নাই, রিজার্ভে টাকা নাই, সব খেয়ে ফেলছে। বড় বড় গলায় আবার তাদের নেতা বলেন, টাকা কি আমার চাবিয়ে খেয়ে ফেলেছি। আমরা বলেছি টাকা চিবিয়ে খান নাই, আপনারা রিজার্ভের টাকা গিলে খেয়ে ফেলেছেন। এই সরকার এমন একটা খাত বাকী রাখে নাই যেখানে তারা চুরি করে নাই দুর্নীতি করে নাই।
ফখরুল আরো বলেন, আমাদের দেশে ৪২ শতাংশ মানুষ আজো দরিদ্র সীমার নিচে, আর তারা বলে আমরা নাকি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। সেই সব মানুষের আয় বেরেছে, যারা চুরি করছে, দুর্নীতি করছে।
বেলা আড়াই টায় সমাবেশের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্ধ মঞ্চে আসলেও মূলত নেতাদের বক্তব্য দেয়া শুরু হয় বেলা ১১ টা থেকেই। এর আগেই সমাবেশের মাঠ কানায় কানায় ভরে উঠে।
সমাবেশে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ইসলাম প্রমুখ । সমাবশের সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইউম জঙ্গি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

error: Content is protected !!

এইবার দেশে আর কোন নির্বাচন হবে না; যতক্ষন না নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেয়া হবে -ফরিদপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :