ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

মানিক কুমার দাসঃ

ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল ও অম্বিকা ময়দানে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতার উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যা থেকে শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে ‌ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন। এ ছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম কায়েস। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিকল্প নেই।

এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ বাড়বে।
বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে শীত মৌসুমে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি অনুষ্ঠানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বছরজুড়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখতে আয়োজক কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল অংশ ও উদ্ভট। পরে মুসাফির ও সুফিয়ানা খ্যাত সংগীতশিল্পী পারভেজ একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন।

শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন। ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদেরও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সব মিলিয়ে সংগীত, আনন্দ ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন

error: Content is protected !!

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :