ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন নামে একটি সংগঠন তাদের নিজেদের অর্থায়ন এবং উদ্যোগে এ ব্যবস্থা চালু করে।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ।

এ সময় ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের দৌলতপুর শাখার সভাপতি হারুন অর রশিদ বলেন, উপজেলায় করোনা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় হাসপাতালের ৩৮টি বেডে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবারহ করা যাবে।

সংসদ সদস্য অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহাদ বাদশাহ বলেন, করোনা আক্রান্ত রোগী বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতপুর হাসপাতালে ব্যাপক ভাবে অক্সিজেনের চাহিদা দেখা দেয়। এরই মধ্যে অনেক সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান শতাধিক অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। তবে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে রোগীদের সেবা দেয়া আরও সহজ হবে।

অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :