ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে – রাজবাড়ীতে ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গত নির্বাচনে আপনারা দেখেছেন মাঠে শুধু আর্মি থাকেনি সেখানে পর্যাপ্ত আনসার, পুলিশও ছিলো, তেমনি এবারও উপজেলা পরিষদের নির্বাচনে পর্যাপ্ত পরিমাণে র‍‍্যাব, পুলিশ, আনসার মোতায়েন থাকবে এছাড়াও সকল নিরাপত্তা ব্যাবস্থা থাকবে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, তীব্র তাপমাত্রায় আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও কিন্তু নির্বাচন বন্ধ হয়নি। এটাও প্রথম না, এর আগেও আমাদের দেশে কিন্তু তাপদাহের মধ্যে নির্বাচন হয়েছে। সুতরাং চলমান তাপদাহের মধ্যে একটু কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে। তাছাড়া আমাদের অধিকাংশ স্থায়ী কেন্দ্র গুলো পাকা। প্রতিটি কেন্দ্রে গাছ পালা রয়েছে, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। বিগত দিনে প্রতিটি নির্বাচনে ভোটারদের সংখ্যাও ভালো ছিলো, আশা করছি এবারও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে।
ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, (৪৭ বিজিবি) এর সেকেন্ড কমান্ড মেজর রকিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. মোরশেদা খাতুন সহ রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার ওসি প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে – রাজবাড়ীতে ইসি আলমগীর

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :