ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবেঃ -সাখাওয়াত হোসেন

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এ আসন থেকে বিশ জনের মতো মনোনয়ন প্রত্যাশী প্রথম দিকে মাঠে থাকলেও সংখ্যাটা এখন ৫-৬। এদের মধ্যে ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জোরালোভাবে আলোচনায় রয়েছেন।

ছয় ভাইবোনের মধ্যে সেজ সাখাওয়াত হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. মহিউদ্দিন সরদার একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তিগত জীবনে সাখাওয়াত হোসেন এক ক্ণ্যার জনক।

তিনি রাত-দিন সরকারের উন্নয়নের বার্তা নিয়ে এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে ছুটে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সব অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীই তার সাথে আছেন। তিনি আওয়ামী লীগের একজন কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

সাখাওয়াত হোসেন করোনাকালীন সময় তিন উপজেলায় অসহায়, দরিদ্র, কর্মহীনদের মধ্যে ব্যাপক অনুদান দেন। সম্প্রতি বোয়ালমারী ও আলফাডাঙ্গার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেন। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ফরিদপুর-১ নির্বাচনী এলাকার তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্দিরে মন্দিরে অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলার ময়নায় আগুনে পুড়ে যাওয়া একটি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন।

সাখাওয়াত হোসেনের অনুসারীরা আশাবাদী যে আসন্ন সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন এবার ফিনল্যান্ড সাখাওয়াত হোসেনই পাবেন।

স্থানীয় স্কুল শিক্ষক মুকুল বোস বলেন, সাখাওয়াত হোসেন এবার জোরালো মনোনয়ন প্রত্যাশী। দলীয় হাইকমান্ডের সাথে তিনি নিবিড় যোগাযোগ রাখছেন। স্থানীয়ভাবেও জনগণের মন জয়ের চেষ্টা করছেন।

ফিনল্যান্ড সাখাওয়াত হোসেন তার এক প্রতিক্রিয়ায় বলেন, উন্নয়নশীল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা যদি জনগণের সমর্থনের ভিত্তিতে মূল্যায়ন করে তবে আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী। ফরিদপুর-১ আসনটি জননেত্রীকে বিপুল ভোটের ব্যবধানে উপহার দেব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবেঃ -সাখাওয়াত হোসেন

আপডেট টাইম : ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :