ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই সকল ভেদভেদ ভুলে আপনাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শুক্রবার(১০ নভেম্বর) রাত সারে ৯ টায় চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খানের বাড়িতে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উঠান বৈঠকে উপস্থিত মুক্তিযোদ্ধা ও সকলের উদ্দেশ্যে নিক্সন চৌধুরী বলেন আমার বয়স যখন ৫বছর তখন থেকে আমার বাবার হাত ধরে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি রাজনৈতিক শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিানা আমার বাবাকে দেশের সর্বচ্চো সন্মান স্বাধীনতা পুরুস্কার দিয়েছেন।

নিক্সন চৌধুরী বলেন ২০১৩ সালে যখন আপনাদের কাছে এসেছিলাম আপনাদের প্রধান দুটি সমস্যা ছিল নদী ভাঙন ও ঢাকার সাথে যোগাযোগের জন্য গোপালপুর টু চরমইনুট ফেরি চালু। আপনারাই বলেছে এর আগে অনেক নেতা এসেছে কিন্তু কেউ আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেনি। আপনারা আমাকে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করছেন। আমি আমার যৌবনের সারে নয় বছর আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি। তিন শত কোটি টাকা ব্যায়ে নদীর কয়েকটি পয়েন্টে সেই স্থায়ী বাধ নির্মান হয়েছে।

এছাড়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুত গিয়ে আলোকিত হয়েছে দুর্গম চরাঞ্চল। স্কুল,কলেজ,হাসপাতাল,রাস্তা,ব্রীজ,কালভার্ট সকল সেক্টরে আমি আপনাদের এলাকার উন্নয়ন করে আমার ঈমানি দায়ীত্ব পালন করছি। আগামীতে আমি নির্বাচিত হলে নদীর বাকী অংশেও স্থায়ী বাঁধ করা হবে। নিক্সন বলেন খুব শিঘ্রই রাস্তা প্রসস্ত করনের কাজ হবে। পদ্মা সেতু হওয়ার পর অনেক ফেরি বসে আছে। রাস্তা প্রসস্ত ও গাড়ি ওঠা নামার সু ব্যাবস্থা করে দ্রæতই আপনাদের ফেরি চালু করা হবে।

উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফর উল্লাহর সমালোচনা করে নিক্সন চৌধুরী বলেন চাচা আপনি আমার মুরুব্বি। আপনি সারে চার বছর বন্যা,ঝড় ও করোনা মহামারিতে কখনও জনগনের খোজ নেন নাই। নির্বাচনের ছয়মাস আগে এসে জনগনকে মিথ্যা গল্প শোনান সব উন্নয়ন আপনি করেছেন। চাচা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের উন্নয়ন। আর একটি এলাকার উন্নয়ন মুলক সকল কাজে একজন সংসদ সদস্যের ডিওলেটারেরও প্রয়োজন হয়। আপনি জনগনকে ধোকা দিয়ে আর বোকা বানাবেননা।

নিক্সন বলেন আজ পদ্মা সেতু,মেট্ররেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,মডেল মসজিদ,উপজেলা প্রশাসনিক ভবন,স্কুল-কলেজ ও রাস্তা ঘাটের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সকল সেক্টরে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন এ সকল উন্নয়নের এমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিক্সন চৌধুরী বলেন সামনে নির্বাচন আমার বিস্বাস আমার পরিশ্রম বৃথা যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার আমাকে নৌকা দেবে। আমি নৌকা পেলে টুঙ্গিপারার পরে আমার নির্বাচনী আসনে সবচেয়ে বেশি ভোট আমি প্রধানমন্ত্রীকে উপহার দেব। আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চরভদ্রাসনকে মডেল উপজেলায় রুপদিতে সকলে একযোগে কাজ করুন।

স্থানীয় মুরুব্বি বজলুর রহমান মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার, জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানি পান্নু কাজি, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মৃধা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফখরুজ্জামান মাষ্টার, মোঃশাহজাহান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার, মোঃ আমির খসরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার আলী মোল্লা, সংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, থানা যুবলীগের সভাপতি মোঃ মোরাদ হোসেন, ভাঙ্গা ও সদরপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। নিক্সন চৌধুর উন্নয়ন মুল্যায়ন ও ভালোবাসায় উঠান বৈঠক জনসভায় রুপ নেয়। একই দিন সন্ধা ৭টায় সদর বাজারে নিক্সন চৌধুরী যুবসংঘ নামে একটি ক্লাবের উদ্বোধন করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
মোঃ মুস্তাফিজুর রহমান (চরভদ্রাশন) ফরিদপুর প্রতিনিধি :