ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈশ্বরদীতে শিবিরের হামলার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মো. রনি আহমেদ রাজু:

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের কর্মসূচিতে হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে ছাত্রদল ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব। বক্তব্য দেন রেজাউল করিম শাহীন, মো. আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম নয়ন ও শরিফুল ইসলাম শরীফ।

বক্তারা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং তাদের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

ঈশ্বরদীতে শিবিরের হামলার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :