ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন—মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)।স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর পরিচয় এবং বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কী কারণে এবং কারা এ সংঘর্ষে জড়িত, তা তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর পরিচয় এবং বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কী কারণে এবং কারা এ সংঘর্ষে জড়িত, তা তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।