ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈদুল আজহা উপলক্ষে হিলিতে জমজমাট হতে শুরু করেছে দা-বঁটি ও চাকুর বাজার

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দিনকয়েক বাকি। এই উৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলা হিলি বাজারে ব্যস্ততা বাড়ছে কামারপাড়ায়। কারিগরদের টুংটাং শব্দে মুখরিত কামারশালাগুলো পেরিয়ে এখন বাজারের দোকানগুলোতে শোভা পাচ্ছে চকচকে দা, বঁটি, ছুরি ও চাপাতি।

​আজ শুক্রবার (২২ মে) সকালে বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, কামাররা তাদের দোকানে অত্যন্ত সুন্দর ও সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন কোরবানির পশু জবাই এবং মাংস কাটার যাবতীয় সরঞ্জাম। ঈদের প্রস্তুতি হিসেবে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করছেন বিক্রেতারা।

​
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের বাকি আর মাত্র ৬ থেকে ৭ দিন। বাজারে এখনো উপচে পড়া ভিড় না জমলেও, টুপি-তাকিয়া কিংবা কোরবানির পশু কেনার পাশাপাশি অনেকেই এখন থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দোকানে ঢুঁ মারছেন। তবে কামারদের আশা, আগামী দুই-একদিনের মধ্যে বেচাকেনা পুরোদমে জমে উঠবে।

​বাংলা হিলি বাজারের কামার ব্যবসায়ী সবুজ বৈরাগী বলেন, ঈদের আর মাত্র ৭ দিন বাকি। আশা করা যাচ্ছে দুই-একদিনের মধ্যেই পুরোদমে বেচাকেনা শুরু হয়ে যাবে। আমরা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ খাঁটি ও মানসম্মত লোহা দিয়ে দা, বঁটি ও চাকু তৈরি করেছি, যাতে এগুলো টেকসই ও ধারালো হয়। আশা করছি এবার ভালো ব্যবসা করতে পারব।

​বিক্রেতারা জানান, আকার ও লোহার গুণগত মানের ওপর ভিত্তি করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। পাশাপাশি পুরোনো দা-বঁটি শাণ দেওয়ার (ধারালো করার) কাজও শুরু হয়েছে সমানতালে। আগামী কয়েকদিনে এই ব্যস্ততা ও বিক্রি আরও কয়েকগুণ বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঈদুল আজহা উপলক্ষে হিলিতে জমজমাট হতে শুরু করেছে দা-বঁটি ও চাকুর বাজার

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :