হুমায়ন আহমেদ:
আলমডাঙ্গার জামজামি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় জামজামি বাজার এজেন্ট ব্যাংকিং শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আলমডাঙ্গা শাখার ম্যানেজার মো. তকিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অফিসার মো. শাহজামাল। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন জামজামি বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম শওকত এবং জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা সম্পাদক মো. আলতাফ হোসাইন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং ব্যাংকের অসংখ্য গ্রাহক।
প্রধান অতিথি মো. তকিয়ার রহমান ইসলামী ব্যাংকের আধুনিক, নিরাপদ ও শরী’আহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম শরী’আহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালের ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি শরী’আহভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, আমানত সংগ্রহ, বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় জামজামি বাজার এজেন্ট শাখা কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। পাশাপাশি জামজামি বাজারে একটি এটিএম বুথ স্থাপনের আশ্বাস দেন ব্যাংক কর্তৃপক্ষ।
শেষে ঘোষবিলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর জামজামি বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী মনিরুল ইসলাম।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















