ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইসরায়েলে অস্ত্র দেওয়া বন্ধ করতে বললেন ম্যাখোঁ

-এমানুয়েল ম্যাখোঁ ও বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বছর ধরে গাজায় বোমা হামলা ও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের বিরুদ্ধেও সামরিক অভিযান শুরু করেছে দেশটি। তাই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

শনিবার ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো একটা রাজনৈতিক সমাধানে পৌঁছানো। আর সেটা হলো গাজা যুদ্ধের জন্য আমাদের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ফ্রান্সও ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না।

যদিও ফ্রান্স ইসরায়েলের নেতৃস্থানীয় অস্ত্র সরবরাহকারী না, তবে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।  এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে গাজার সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য তার এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য প্রভাব বহন করে।

ম্যাখোঁ এমন সময় এই আহ্বান জানালেন যখন ইসরায়েল গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় গত প্রায় এক বছর ধরে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এই আগ্রাসনের জন্য প্রয়োজনীয় সব অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

ইসরায়েলে অস্ত্র দেওয়া বন্ধ করতে বললেন ম্যাখোঁ

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :