ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইলিশ এখন গরীবের কাছে শুধুই স্বপ্ন

-ছবিঃ প্রতীকী।

মোঃ ইকবাল হোসেন:

কাগজে-কলমে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ঠিকই, কিন্তু এর স্বাদ গ্রহণ এখন দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এক প্রকার কষ্টসাধ্য স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইলিশ এখন ধনীদের বিলাসী খাবারে পরিণত হয়েছে। গরীবের কাছে ইলিশ যেন সোনার হরিণ।

বড় সাইজের এক হালি ইলিশ কিনতে হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা—যা নিম্নআয়ের মানুষের পক্ষে অসম্ভব।

বাজারে গিয়ে দীর্ঘশ্বাস

গৃহিনী রমেছা বেগম ইলিশ কেনার আশায় বাজারে এসেছিলেন। ছেলে-মেয়েরা অনেকদিন ধরেই বায়না ধরেছে ইলিশ খাওয়ার জন্য। বাজারে এসে মাঝারি সাইজের ইলিশের দাম শুনে দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, “এত টাকা দিয়ে ইলিশ কেনা আমাদের পক্ষে সম্ভব না।”

অবশেষে সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রায় হাজার টাকার বেশি খরচ করে ছোট সাইজের এক কেজি ইলিশ কিনে বাড়ি ফিরলেন।

নতুন জামাই, দামি মাছ

নিতাই সরকার বাড়িতে নতুন জামাই আসায় বড় ইলিশ কিনতে বাজারে এসেছিলেন। ধারণা ছিল ভরা মৌসুমে ইলিশের দাম হবে হাজার টাকার মধ্যে। কিন্তু বাজারে এসে ইলিশের দাম শুনে হতাশ হন। শেষমেষ একটি মাঝারি সাইজের ইলিশ কিনে ফিরতে হয় তাকে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইলিশের এই উচ্চমূল্য আগামীতেও অব্যাহত থাকতে পারে।

ইলিশ কিনতে আসা অনেক ক্রেতাই হতাশ। তারা জানান, “ইলিশ এখন আমাদের কেনার ক্ষমতার বাইরে। মাঝে মাঝে পরিবারের আবদারে কিংবা মেহমান এলে কষ্ট করে কিনতে হয়।”

ভরা মৌসুমেও বাজারে ইলিশের সরবরাহ কম, আর যে মাছ আছে তার দাম আকাশচুম্বী।

ইলিশ এখন বিলাসবহুল পণ্য

এক সময় ভরা মৌসুমে দেশের সাধারণ মানুষও অনায়াসে ইলিশ কিনতে পারত। কিন্তু গত কয়েক বছর ধরে জাতীয় এই মাছটি কেবল উচ্চবিত্তদের হাতেই সীমাবদ্ধ হয়ে গেছে।

স্থানীয় বাজারের মাছের আড়তদাররা জানান, ইলিশ বিচরণ এলাকাগুলোতে এখন ইলিশের উপস্থিতি কমে গেছে। সর্বত্রই ইলিশ না পাওয়ার হতাশা। আর সরবরাহ কম থাকায় এর মূল্য বেড়েই চলেছে।

শুধু মাছ নয়, জাতীয় পরিচয়ের সঙ্কট

ভরা মৌসুমেও ইলিশের এই আকাল শুধু অর্থনৈতিক সংকটই নয়, এটি আমাদের জাতীয় পরিচয়কেও ক্ষতিগ্রস্ত করছে। জাতীয় মাছ হিসেবে ইলিশের এই অবস্থা সত্যিই উদ্বেগজনক।

করণীয় কী?

সরকারের উচিত ইলিশ সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা। যেমন: জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, নদী ও সমুদ্রের দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ, ইলিশের প্রজননক্ষেত্রগুলো সুরক্ষিত রাখা, গণসচেতনতা বৃদ্ধি।

তাহলে হয়তো একদিন ইলিশের সুদিন ফিরবে, আর দেশের মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষরাও আবার তাদের প্রিয় জাতীয় মাছটির স্বাদ নিতে পারবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

ইলিশ এখন গরীবের কাছে শুধুই স্বপ্ন

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :