ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

মোঃ ইনামুল খন্দকারঃ

ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানায়। মামলা নং- ৯৯/২৫।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, কক্সবাজারের উখিয়াতে চাকরিকালীন সময় তিনি মাদকদ্রব্যের নেশাশক্ত হয়ে পড়েন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বসে ধূমপান করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :