ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে কাসিম খান সুরি বলেন, ‘অনাস্থা পদক্ষেপ সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী। এটি অসাংবিধানিক।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এবং জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের পূর্বের দাবিগুলো পুনর্ব্যক্ত করে বলেন, ‘সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে একটি বিদেশি ষড়যন্ত্র ছিল।’

তবে বিরোধী আইন প্রণেতারা সংসদ ভবনে যাওয়ার সময় অনাস্থা পদক্ষেপের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু পরে স্পিকারের এমন সিদ্ধান্তে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব পেশ করেছে।

এদিকে পিএমএল-এন এর মরিয়ম আওরঙ্গজেব একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো ১৭২ ভোটের জাদুকরী অঙ্কটি অতিক্রম করতে ১৭৪ সাংসদের সমর্থন পেয়েছে।

আরও পড়ুনঃ ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জিও নিউজ লিখেছে, অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খান আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে পরাজিত করতে পারবেন।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছিল।

এর আগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির বিরোধী দলগুলো বলছে, ইমরান খান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন, তাঁর সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিপূর্ণ করার প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

error: Content is protected !!

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্কঃ :