ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইভটিজিং বিষয়ে কেউ বিন্দু মাত্র অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না

ফরিদপুর কোতয়ালী থানার  ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ইভটিজিং বিষয়ে কেউ বিন্দু মাত্র অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে সকলকে সতর্ক করেন। বিদ্যালয়ের প্রত্যেকে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারের সুখ-শান্তি আসবে। শিক্ষার্থীদের খারাপ দিক দিক গুলো বর্জন করতে হবে বলে জানান।
তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং যশোর উলাশী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশ এর আয়োজনে, আজ  মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক তথ্য সম্পর্কে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে উত্তরনের জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূরকরা সম্ভব হবে।
তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হতে হবে প্রত্যেকটি শিক্ষক ও অভিভাবকদের। প্রত্যেক পিতা-মাতাদের খেয়াল রাখতে হবে নিজের সন্তানটি কথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা ও খেলাধুলা করছে। আপনার সন্তানটির বিপদ হলে এর চেয়ে কষ্টের অন্য কিছু হতে পারে না।
হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাশ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইলিয়াস মোল্লা, দৈনিক নাগরিক সংবাদ জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্র (নিরু), জেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  জাহাঙ্গীর আলম।
এসময় অনুষ্ঠানে সহকারী শিক্ষক  প্রণব কুমার দাশ, আবওয়া, শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, অফিস সহকারী অব্দুল খালেক মৃধা সহ সদর উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইভটিজিং বিষয়ে কেউ বিন্দু মাত্র অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :