ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবি বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে ক্যাম্পাসের ভাড়া বাস সুরাইল পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। শনিবার (১১ নভেম্বর) সকালে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী চালক মোমিন শেখ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, সকালে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বৃত্তিপাড়া নামক স্থানে জ্যামে আটকা পড়লে দেখতে পাই যে, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা গাড়ি বাইরের যাত্রী উঠানোর জন্য রাস্তার ওপর দাঁড়িয়ে জ্যামের সৃষ্টি করেছে। আমি গাড়ি থেকে নেমে সামনে থেকে সুরাইল পরিবহনের চালককে দ্রুত রাস্তা ছেড়ে দিতে বললে হঠাৎ করেই চালক ও হেলপার আমার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে আমাকে ব্যাপক মারধর করে।

পরে চালক সালাহউদ্দিন ভাই আমাকে বাঁচাতে এলে তাকেও ব্যাপক মারধর করে এবং আমার চালিত গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ সময় আমার একটি স্মার্টফোন ভেঙে যায়, দুজনের শার্ট ছিঁড়ে যায়। হামলাকারীরা সালাহউদ্দিনের পকেটে থাকা দশ হাজার সাতশত টাকা ছিনিয়ে নেয় এবং রড, লাঠিসোঁটাসহ আরও লোক ডেকে এনে আমাদের মারধর করে।

অভিযোগে আরও জানান, সুরাইল পরিবহনের চালক জসিম, হেলপার লালন, গঞ্জরুবি গ্রামের জুয়েল এবং রবিউলসহ প্রায় ৩০ জন মিলে তাদের ওপর এ হামলা চালায়। তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত সুরাইল পরিবহনের চালক জসিম বলেন, ‘আমি ঘটনার সময় বাস থেকে নামিইনি। এমনিতেই প্রতিটি বাজারে ভ্যান, সিএনজি পরিবহনের জন্য জ্যাম থাকে। তো ওই সময় জ্যাম সৃষ্টি হলে সরকারি বাসের ড্রাইভার এসে আমাদের হেলপারকে বকাবকি করেন ও মারতে উদ্যত হন। এ সময় আমি বাস সামনে এগিয়ে সাইড দিই তাদের। হেলপারের বাড়ি ওই এলাকায় হওয়ায় মুহূর্তের মধ্যে অনেক লোকের সমাগম হয় এবং মারামারির সৃষ্টি হয়। এতে আমার বাসের হেলপার প্রচণ্ড মারধরের শিকার হয়।’

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। জানতে পেরেছি তারা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ যেহেতু পেয়েছি আমরা পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘এটা আমরা সকালের দিকে জেনেছি। পরে ভুক্তভোগী পরিবহন অফিসে অভিযোগ করলে আমাদের কাছে সেটার একটি অনুলিপি আসে। পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণের জন্য সেটা রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে দিয়েছি।

প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমার কাছে একটি কপি এসেছিল। আমি ফাইলটি উপউপাচার্য বরাবর পাঠিয়েছি। তিনি ক্লাসে আছেন। না আসা পর্যন্ত কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানানো যাচ্ছে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

ইবি বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :