ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবির হলে ছাত্রলীগের দখল করা রুম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে- দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিস,  বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল, বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫টি, রামদা ২০টি, মদের বোতল এবং কনডম।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের রুমে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মদের বোতল পান তারা। এটি প্রথম দফায় পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়া দ্বিতীয় দফায় তারা হলগুলোর রুমগুলোতে তল্লাশি করবেন বলে জানান শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহামানের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলে অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছি। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

ইবির হলে ছাত্রলীগের দখল করা রুম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :