ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।ঘোষণায় আরও উল্লেখ করা হয়, এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ অন্যান্য ফটকসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও গতকালকের ঘটনাটির বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সন্ধ্যায় বসা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার স্থানীয় বখাটেদের দ্বারা ক্যাম্পাসের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এতে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সালমানের সেঞ্চুরির পর আফ্রিদিদের তোপ, ৩৭ রানের জয়ে যাত্রা শুরু পাকিস্তানের

error: Content is protected !!

ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :