ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

শাহবাগে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।

এ সময় শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ তালাবায়ে আরাবিয়ার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, “সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে। শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করেছে?”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণ না করা হয়, আমরা আবার রাজপথে নামবো।”

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদরাসার চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :