ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইনু ভাইও নৌকায় চড়েছেন, দোল খেয়ে যেন পড়ে না যায়ঃ -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীতেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ইনু ভাইও নৌকায় চড়েছেন। নৌকা যেন দোল খেয়ে পড়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কুষ্টিয়ার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। এ দিন ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায়ও বক্তব্য দেন তিনি।

নির্বাচন ঠেকানোর নামে বিএনপি ভয়ংকর রূপ নিয়ে নেমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে তারা। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। মনুষ্যত্ব থাকলে এই ঘটনা ঘটাতে পারে না। বিএনপির নেতা কে? দুজনই সাজাপ্রাপ্ত। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, তারপরও তার শারীরিক অবস্থা বিবেচনা করে এবং তার বোন-ভাই রিকুয়েস্ট করার পর সাজা স্থগিত করে বাড়িতে থাকতে দিয়েছি। খালেদা জিয়া ও তারেক জিয়া গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা, গুলি করে আমাকে মারতে চেয়েছিল। তারপরও তার জন্য এটুকু মানবিকতা দেখিয়েছি।

শেখ হাসিনা আরও বলেন, তার ছেলে হাওয়া ভবন খুলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বহু নেতাকর্মীকে তারা হত্যা করেছে। আর কোনদিন রাজনীতি না করার মুচলেকা দিয়ে এখন বিদেশ থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। যারা হুকুম পালন করছে তারাই পাপের ভাগিদার হবে। তারেক রহমান বিদেশে জুয়া খেলে ভালোই আছে। বিএনপি নেতারা কার জন্য নাচেন? ও তো দেশেই আসে না। এমনকি মা মরো মরো, তবুও দেশে আসে না। এত সাহস থাকলে দেশে এসে দেখুক না। দেশের মানুষ এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

ইনু ভাইও নৌকায় চড়েছেন, দোল খেয়ে যেন পড়ে না যায়ঃ -প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :