ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এই বিপর্যয় থেকে বেঁচে ফিরে এসে চারজন যাত্রী স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

আইভরি কোস্ট ও গিনি থেকে আসা বেঁচে যাওয়া এই চার অভিবাসনপ্রত্যাশী বুধবার লাম্পেদুসায় পৌঁছান বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

বেঁচে ফেরা চার ব্যক্তি উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে জলযানটি ডুবে যায়। যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার তাদের জাহাজ স্যাফাক্স থেকে রওনা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায়।

তারা আরও জানান, একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করার পর ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।
ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এ অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা, তা পরিষ্কার হয়নি।

স্যাফাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বহির্গমন পথ হয়ে উঠেছে।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহল বোটগুলো ও বিভিন্ন ত্রাণগোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালে ৭ নভেম্বরের সেই পরাজিত অপশক্তির পরাজয় ঘটেছে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃ :