ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলোচিত রাজু হত্যা মামলার ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামে রাজু আহম্মেদ হত্যা মামলা ৩ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, খালিয়া গ্রামের কাশেস লস্কর, আলতু লস্কর ও ইদ্রিস আলী।
দন্ডপ্রাপ্তদের মধ্যে ইদ্রিস আলী পলাকত রয়েছে। রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা আদালতের মধ্যে হট্টগোল শুরু করে এবং বাদীর উপর হামলা চালায়। এ সময় আইনজীবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। পরে বাদীকে পুলিশ প্রহরায় তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মশিউর রহমান জানান, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৫ সালের ৯ জানুয়ারি মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের মাহবুবুর রহমানের পুত্র রাজু আহম্মেদ (২২) কে দন্ডপ্রাপ্ত আসামীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাজুর পিতা দন্ডপ্রাপ্ত তিনজনসহ ৪ জনের নামে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই বছরের মে মাসে সকল আসামীদের নামে চার্জশীট প্রদান করেন। মামলার চলাকালে বাদী মাহবুবুর রহমান ও আলতু লস্কর নামে এক আসামীর মৃত্যুবরণ করেন।
পরে নিহত রাজু আহম্মেদ চাচা হাফিজুর রহমানকে মামলার বাদী করা হয়। মামলার স্বাক্ষি প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন মামলার অপর তিন আসামী কাশেস লস্কর, আলতু লস্কর ও ইদ্রিস আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে ইদ্রিস আলী পলাতক রয়েছে।
আদালত প্রাঙ্গনে একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকলেও বাদীর উপর হামলা ও আদলতে হট্টগোলের বিষয়ে কোন বক্তব্য প্রদান করতে রাজি হননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলোচিত রাজু হত্যা মামলার ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। 

আপডেট টাইম : ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :