ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলমডাঙ্গায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হুমায়ুন আহমেদ, আলমডাংগা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর ফুটবল মাঠে মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট, জার্সি বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  আড়াইটার দিকে আইন্দিপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে।

কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার তিনি বলেন প্রথমেই মাদককে ‘না’ বলতে হবে। মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। কিশোর-তরুণদের বন্ধু নির্বাচনে মা-বাবা ও অভিভাবককে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাদকে একবার অভ্যস্ত হলে এটা ছাড়া কঠিন। তাই মাদক পান করা থেকে কিশোর-তরুণদের বিরত থাকতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকের করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে পারে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়ানুরাগী জনাব সাত্তার মন্ডল, ঠান্ডু মন্ডল, আব্দুর রাজ্জাক, এনামুল হক, হায়দার আলী, মুক্তার আলী, সানোয়ার হোসেন, মাসুদ রানা, আব্দুস সালাম, আনারুল হক, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আশাবুল হক, জাহিদ হাসান, জুলফিকার আলী ভুট্টো, মিরাজ হোসেন, মিনারুল হক, সোহরাব হোসেন শিলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাহারুল ইসলাম।  আলোচনা শেষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

error: Content is protected !!

আলমডাঙ্গায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হুমায়ুন আহমেদ, আলমডাংগা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :