ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আচ্চু ও সাধারণ সম্পাদক মিলন নির্বাচিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্চু এবং সাধারণ সম্পাদক পদে তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৯ ভোট পেয়ে জয়ী হন আচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি পদে সরাসরি ভোটাভুটি হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে বিজয়ী হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট।

সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তাঁর প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু ও সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনসহ নতুন কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তাঁরা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

error: Content is protected !!

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আচ্চু ও সাধারণ সম্পাদক মিলন নির্বাচিত

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :