ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে মাদরাসায় চাঁদাবাজি নারীসহ ৭ জন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় এতিম খানা মাদরাসায় সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করার সময় নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করে আদলতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের ব্যবহৃত একটি নোয়া গাড়ি যার নম্বর ঢাকা- মেটো-ঢ-১৬-৩৪৫৭, ক্যামেরা,ছয়টি মোবাইল সেট, চার্জার, দৈনিক প্রথম বেলা,দৈনিক বিজয় বাংলা, দৈনিক নাগরিক ভাবনাসহ বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া আইডি কার্ড ও দেশের বিভিন্ন মাদরাসা এতিমখানায় বরাদ্দকৃত সরকারি সহায়তা তালিকা জব্দ করে পুলিশ।

আটকরা হলেন-রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ী চালক আতাউর রহমান, জীবনী ও সোমাকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

তারা গাজিপুর বাসন থানা, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে উপজেলার ইউসুবেরবাগ গোরস্থান মাদ্রাসা ও এতিখানার মুহতামিম মাওলানা মো: শরফুদ্দিন মোল্যা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ইউসুবেরবাগ মাদ্রাসা ও এতিখানায় অনেক দুর্নীতি চলছে-এমন অভিযোগ করে বুধবার বিকেলেসমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিট করার নামেম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য চাওয়া হয় মাদরাসার মুহতামিমের কাছে। তারা ‘অডিট করার বিল’ বাবদ নগদ ৩ হাজার টাকা নেয়। আরও ৪০ হাজার টাকা দাবি করে, যাহা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় উপজেলার পৌরসভার বাকাইল এতিম খানা মাদরাসায় প্রবেশ করে মুহতামিম হাফেজ মো: ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করে। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানালে তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে জানা যায় তারা অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় এসে বিভিন্ন মাদ্রাসায় প্রতারণা করে টাকা দাবি করছে। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা পুলিশকে সংবাদ দিয়ে রাতে থানায় সোপর্দ করে ।

রাতেইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিখানার মুহতামিম মাওলানা মো: শরফুদ্দিন মোল্যা বাদি হয়ে নারীসহ ৭ জনকে আসামি করে চাঁদা বাজি মামলা করেন আলফাডাঙ্গা থানায়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। এটি একটি প্রতারণা চক্র। এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে গিযে সুকৌশলে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

error: Content is protected !!

আলফাডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে মাদরাসায় চাঁদাবাজি নারীসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :