ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় মাহমুদা বেগম কৃকের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা

ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা করেছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক।

শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আশরাফ উদ্দিন তারা, মহিলা সম্পাদিকা মনোয়ারা সালাম, হাসিনা খানম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়উদ্দৌলাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহিলা লীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া তিনি উপজেলা সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসানের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথি মাহামুদা বেগম কৃক সকলের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ দেশে একমাত্র আওয়ামী লীগ সরকার পেরেছে দেশের উন্নয়ন করতে। তাই শেখ হাসিনার কোন বিকল্প নেই। বার বার দরকার আওয়ামী লীগের সরকার।

তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাব নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে ভবন নির্মাণের সহায়তায় এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় মাহমুদা বেগম কৃকের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :