ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমাকে এক কাপড়ে বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়

আলফাডাঙ্গায় ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় অর্থ সম্পত্তির জন্য মা’কে অমানবিক নির্যাতন করে গৃহহারা করার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে।
রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলমান্দালা গ্রামের মোবারক হোসেনের স্ত্রী মৌলুদা মোবারক(৬৭) তার বড় ছেলে আরিফুজ্জামান মিঠু (৪৭) এর বিরুদ্ধে এ নির্যাতনের অভিযোগ করেন।

মৌলুদা মোবারক বলেন, ২০২০ সালে বিদেশে গিয়ে অর্থ সম্পদ তৈরি করতে না পারায় ওই বছর নভেম্বর মাসে দেশে ফেরারপর থেকে নানা ভাবে পিতার সকল সম্পদ হাতিয়ে নেওয়া ও একা ভোগ দখল করার চেষ্টা করে এবং আমার স্বামীকে ভূল বুঝিয়ে অন্য সন্তানদের সাথে দূর ব্যবহার করে। এর প্রতিবাদ করায় আমাকে সে প্রাণে মারার হুমকি দেয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও প্রকাশ্যে আমার গায়ে হাত তোলে। তার কর্মকান্ড সম্পর্কে স্থানীয় থানায় অবহিত করলে।

আরও পড়ুনঃ ৭ বছর পর ফিরে পেলেন বাবাকে, এলাকায় আনন্দের বণ্যা

২০২১ সালের ৫ জুন আমার গায়ে আবার হাত তোলে আমাকে খুন করে লাশ গুম করার ভয় দেখায়। এ ঘটনায় ওই মাসের ২০ তারিখে আমার বড় ছেলের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলী আদালতে মামলা করি। মামালা থেকে জামিনে বের হয়ে পূর্বের ন্যায় একই আচারণ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৬ মার্চ ২০২২ সালে আমাকে হত্যার উদ্দেশ্য নির্যাতন করে। পূনরায় তার বিরুদ্ধে পরের দিন আদালতে মামলা করি। গত ৩১মার্চ আমাকে এক কাপুড়ে বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। একই সাথে আমার স্বামী মোবারক হোসেনকে দিয়ে তালাক দেওয়ার হুমকি দিয়ে যায়।

‘লোক মারফত জানতে পারি ইতোমধ্যে আমাকে তালাক দেওয়ার জন্য আদালতে আবেদন করেছে। এবং বড় সন্তান আরিফুজ্জামান মিঠু জমি ও বসতঘর নিজ নামে লিখে নিয়েছে। আমার স্বামীর অধিকার ও বসতঘর ফেরতসহ ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নারীর দেবর কবীর হোসেন ফকির, প্রতিবেশী মনির হোসেন ও নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

আমাকে এক কাপড়ে বাড়ি থেকে গলাধাক্কা দিয়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়

আলফাডাঙ্গায় ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :