ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় চার পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় কর্মরত চার পুলিশ সদস্যের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে স্বাস্থ্যবিধিমেনে থানার ওসি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এস আই আব্দুল আজিজ শেখের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে কর্মগুণে মনজয়ী চার পুলিশ সদস্য মো. মিজানুর রহমান, মো. আলী নুর, মো. সিদ্দিকুর রহমান ও মো. মজিবর রহমানকে শ্রদ্ধা, ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান আলফাডাঙ্গা থানা পুলিশ।

এসময় বিদায়ী পুলিশ সদস্যরা আবেগে আপ্লুত হয়ে বলেন, কনস্টেবলদের অবসর উপলক্ষে এত আয়োজন দেশের কোথাও দেখিনি। জীবনে কখনো কল্পনা করিনি এত সম্মান, এত ভালবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।

পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পরিদর্শক উপ-পরিদশকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে কাদঁতে কাদঁতে তারা বলেন, বিদায় কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানায় পুলিশ কর্মকর্তারা যেন আলফাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মত অহিংস ও পুলিশ দরদি হয়, অপ্রতাশিত বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রতাশিত ভালবাসায় মনোমুগ্ধ চার কনস্টেবল আবেগের শুরুতে তার এই প্রত্যাশার কথাগুলো জানান।

বিদায় অনুষ্ঠানে পুলিশ সদস্য রাকিব মোল্লা বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যু ঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদায় সচেষ্ট থাকে। কর্তব্যে পালনে নিহত আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরির শেষে নূন্যতম সেই সম্মানটা পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম পাওয়ার সামিল।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিদায়ী চারজন কনস্টেবল কর্মগুণের প্রশংসা করেন। এসময় তিনি উপস্থিত পুলিশের এস আই, এ এস আইসহ সকল পুলিশ সদস্যকে বিদায়ী পুলিশ সদস্যদের ন্যায় যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

আলফাডাঙ্গায় চার পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :