ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় এক কেজি গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার গাজীপুর গ্রামের আলামিন মোল্যা (২৮), পার্শ্ববর্তী কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের দম্পতি সুজন শেখ (২৬) ও শিউলি বেগম (২২)। এর আগে শুক্রবার (২০ আগস্ট) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানার এসআই বিজয় গাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১২।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার (১৯ আগস্ট) গাজীপুর গ্রামের একটি রাস্তা থেকে প্রথমে আলামিন মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আলামিন মোল্যাকে জিজ্ঞাসাবাদ করলে এবং ইয়াবা কার নিকট থেকে ক্রয় করেছে জানতে চাইলে ওই দম্পতির নাম প্রকাশ করে।
তার দেওয়া তথ্য মতে ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুজন শেখের নিজ বসতঘর তল্লাশি করে একটি ব্যাগে ৬০০ গ্রাম গাঁজা ও তার স্ত্রী শিউলি বেগমের হেফাজতে থাকা অপর আরেকটি ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ তারা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন নিজ হেফাজতে রেখে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয় করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

আলফাডাঙ্গায় এক কেজি গাঁজা ও ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :