ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

-প্রতীকী ছবি।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বকজুড়িঘাট এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হাফিজ খান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের বকজুড়িঘাটের মধুমতি নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এ খবর জানতে পেরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলফাডাঙ্গার হাফিজ খান (৪০) নামে বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।

একই আদালতে মাস্ক পরিধান না করার অপরাধে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের রাজু আহম্মেদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুবুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :