ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গার সেই আলোচিত ইউপি সদস্য গ্রেফতার

-আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম ওরফে সরফেজ।

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ শরিফুল ইসলাম ওরফে সরফেজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার বিদ্যাধর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ।

ওসি জানান, ইউপি সদস্য শরিফুল ইসলামকে ফরিদপুর কোতয়ালি থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলা, সেটি নিশ্চিত করেননি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এরআগে গত ১০ মার্চ রাতে ইউপি সদস্য শরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এ সময় তাঁর রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ৬টি লোহার ঢাল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়।

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের দাপটে ‘অসহায়’ এলাকাবাসী!

শরিফুলের বিরুদ্ধে এলাকার আধিপত্য নিয়ন্ত্রণ, অস্ত্রবাজি, বাড়িঘর ভাংচুর-লুটপাট, লাঠিয়াল বাহিনী দিয়ে নিরীহ লোকজনকে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগ নেতা হওয়ায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। কেউ প্রতিবাদ করলে শরিফুলের লাঠিয়াল বাহিনীর হাতে নিমর্ম নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এভাবে শরিফুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

আলফাডাঙ্গার সেই আলোচিত ইউপি সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
জেলা প্রতিনিধি, ফরিদপুর :