ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত সার ডিলার ও ‘ইনামুল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল ইসলাম।

সোমবার সকাল ১০টায় আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। অথচ এ নিয়োগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একটি বৈধ নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তাতে সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে তিনি বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।

সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, নিয়োগ নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটি তদন্তের মাধ্যমে ইউনিয়নপ্রতি তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। পরবর্তী সময়ে জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। এরপর কৃষি মন্ত্রণালয় চূড়ান্তভাবে ডিলার নিয়োগ দেয়। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন করা হয়।

সংবাদ সম্মেলনে এনামুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে ভিত্তিহীন তথ্য প্রচার ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান

error: Content is protected !!

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ৪৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :