ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় বীর মুক্তিযোদ্ধা ঝন্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর মিয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ ঝন্টুর সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ ঝন্টু (৭৩) সোমবার সকাল ১০টা ২০ মিনিটের সময় পাংশা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

আসর নামাজের পর হাবাসপুর মিয়া পাড়া দারুল আকরাম মডেল মাদ্রাসা চত্বরে তাঁর গার্ড অব অনার ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গার্ড অব অনারের সময় পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

গার্ড অব অনারের আগে পাংশা উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ ঝন্টুর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশায় বীর মুক্তিযোদ্ধা ঝন্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ২১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :